স্মার্ট সময়ের স্মার্ট দশটি অ্যাপ
স্মার্টফোন যখন শিক্ষার মাধ্যম : ১০টি প্রয়োজনীয় শিক্ষামূলক অ্যাপ!
প্রযুক্তির এই ডিজিটাল সময়ে স্মার্টফোন ছাড়া মানুষ দেখা যায় না বললেই চলে! বাচ্চা থেকে বুড়ো সবার হাতেই স্মার্টফোন! গেমিং, ফেসবুকিং, চ্যাটিং এসবের জন্য স্মার্টফোনের কদর অনেক। আপনার মোবাইলে ফেসবুক, টুইটার, গুগল, ইন্সটাগ্রাম কতরকমেরই না অ্যাপ্লিকেশন রয়েছে। কিন্তু কেমন হতো যদি এই স্মার্ট অ্যাপের মাধ্যমে শেখা যেত!
তাই আজকে আপনাদেরকে এমন পাঁচটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলি ব্যবহার করে আপনি ঘরে বসে অক্সফোর্ড, এম আই টি, হার্ভাড এর প্রফেসরদের লেকচার অ্যাটেন্ড করতে পারবেন, আর শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং, ন্যাচারাল সায়েন্সের এর মতো বিষয় নিয়ে। চলুন শুরু করি—
১. Amazon Kindle
আপনি কি লক্ষ লক্ষ বইয়ের ভিড়ে হারিয়ে যেতে চান? বিজ্ঞানীদের চমকপ্রদ সব আবিষ্কারের গল্প পড়তে চান? তাহলে এখনই ইন্সটল করে ফেলুন এই অ্যাপটি। হাজার হাজার রেফারেন্স গাইড, বিভিন্ন তাত্ত্বিক টেক্সট বুক, How to books, Help Books বিশাল সম্ভার এই অ্যাপটি। এই অ্যাপটিতে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারেন এবং বেশ কিছু রিসোর্স বিনামূল্যে পেতে পারেন।
২. Duolingo
আপনি কি ভাবছেন এবার ইংরেজিটা শিখেই ফেলব? বন্ধুদের সাথে ফ্রেঞ্চ ভাষায় কথা বলবেন। তাহলে এখনই প্লেস্টোর থেকে নামিয়ে ফেলুন Duolingo অ্যাপ্লিকেশনটি। এর মাধ্যমে আপনি পৃথিবীর যে-কোনো ভাষা শিখতে পারেন। Easy level, Medium level, Hard level এসব ধাপ অতিক্রম করে আপনি দক্ষ হয়ে উঠতে পারেন যে-কোনো ভাষায়। এই অ্যাপটির বিশেষত্ব হলো, এখানে প্রথমে ছবির মাধ্যমে যে-কোনো ভাষার সচরাচর ব্যবহৃত শব্দগুলো শেখানো হয়। তারপর রোবোটিক কনভার্সেশন, কুইজ টেস্টের মাধ্যমে আপনার দক্ষতা যাচাই করা হয়।
৩. edX
edX একটি ডিজিটাল ক্লাসরুম। হার্ভাড, এমআইটি, ক্যামব্রিজ, অক্সফোর্ডসহ সব নামিদামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক ছাতার নিচে পেতে চাইলে দেখতে পারেন এই অ্যাপ্লিকেশনটি। হাজারো বিনামূল্যের কোর্স এখানে করানো হয়। ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স, বিজনেস ম্যানেজমেন্ট, ল্যাংগুয়েজ এসব নিয়ে পড়তে পারেন এখানে। বিশ্বের সব কোয়ালিফাইড শিক্ষকদের দ্বারা এই কোর্সগুলো করানো হয়। বেশকিছু কোর্সের জন্য আপনাকে ফি পরিশোধ করতে হবে। আপনি চাইলে এখান থেকে কমপিউটার সায়েন্সের উপর মাস্টার্সও করতে পারেন। কোর্স শেষে নিতে পারেন সার্টিফিকেটও!
৪. Lynda
এই অ্যাপ্লিকেশনের মূল উদ্দেশ্য ডিস্ট্যান্স লার্নিং। এখানে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং-এর মতো কোর্সগুলো করানো হয়। তবে Lynda সবচাইতে বেশি জনপ্রিয় তার সফ্টওয়্যার ডেভেলপমেন্ট কোর্সটির জন্য। এই কোর্স মডিউলে সফ্টওয়্যার ডেভেলপমেন্ট এর A to Z শেখানো হয়। এর কোর্স মডিউলটি সাজানো হয়েছে বেসিক ইনফো, প্রতি ধাপে একটি করে টেস্ট, আর প্র্যাক্টিস টেস্ট তো আছেই। যা আপনাকে একজন ভালো ডেভেলপার হতে সাহায্য করবে। কোর্স শেষে নামমাত্র ফি-এর বিনিময়ে নিতে পারবেন সার্টিফিকেটও!
৫. Udemy
এটি একটি ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম। Python, Bootatrap, C++, Complete WordPress, Photoshop, Illustrator, Financial Analysis, Cyber Security, Hacking, Science of Leadership, Neuro Science, Digital Marketing, Photography সহ আরো অনেক কোর্স এখানে করানো হয়। Udemy সব কোর্স প্রফেশনালদের দ্বারা করানো হয়। আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হন তাহলে Course Create করে আপনি ইন্সট্রাকটর হিসেবে জয়েন হতে পারেন Udemy তে!
৬. SoloLearn
SoloLearn একটি কোডিং শেখার অ্যাপ। এর রয়েছে বিগিনার টু প্রো-এর উপর ফ্রি কোডের এক বিশাল সম্ভার। এখানে যে কেউ যে-কোনো টপিকের উপর কোডিং শিখতে পারে, নিজের কোডিং জ্ঞানকে সমৃদ্ধ করতে পারে। SoloLearn অ্যাপের সবচাইতে দারুণ দিকটি হলো, এটি ইন্সটল করার সাথে সাথে আপনি কানেক্ট হয়ে যাবেন বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল কোডারদের সাথে। যে-কোনো সমস্যার সমাধান নিতে পারবেন কোডার কমিউনিটি থেকে। যা আপনার কোডিং শেখাকে একধাপ এগিয়ে নেবে। SoloLearn ২০১৭ সালে ফেসবুকের FbStart’s App of the year নির্বাচিত হয়েছিল। এর মাধ্যমে আপনি শিখতে পারবেন এমন বিষয়ের সংখ্যা নেহাতই কম নয়। Web Development(including HTML5, CSS3, JavaScript, JQuery), Python, Java, Kotlin, C++, C, C#, PHP, SQL, Algorithms & Data Structures, Ruby, Machine Learning, Design Patterns, Swift, Git এর মতো বিষয় গুলো থাকছে SoloLearn এর লিস্টে। এই অ্যাপ আপনার অগ্রগতির উপর ভিত্তি করে আপনাকে ডেইলি কাস্টমাইজড কন্টেন্ট পাঠাবে। তাছাড়া 24/7 সাপোর্ট তো পাচ্ছেনই। অন্য কোনো অ্যাপ ইন্সটল করা ছাড়াই আপনি এই অ্যাপের মাধ্যমে মোবাইলে কোড লিখে রান করতে পারবেন, যা আসলেই এই অ্যাপটির একটি অনন্য বৈশিষ্ট্য।
৭. Khan Academy
Sal Khan প্রতিষ্ঠা করেন খান একাডেমি। খান একজন শিক্ষক, উদ্যোক্তা এবং হেজ ফান্ড অ্যানালিস্ট। ২০১২ সালে তিনি টাইম ম্যাগাজিনের ১০০ জন ‘Most Influential People’ এর তালিকায় ছিলেন। Udemy কিংবা Lynda এর সাথে তুলনা করলে যেটা বলা যায়, Khan Academy এর সব কোর্স ১০০% বিনামূল্যে দেওয়া হয়। আপনি চাইলে খান একাডেমি থেকে প্রফেশনালদের দ্বারা প্রদত্ত এসব কোর্স এনরোল করতে পারেন ইন্টারনেট সংযোগের মাধ্যমে। এখানে বিভিন্ন শিক্ষক এবং অর্গানাইজেশন অ্যাকাডেমিক সাবজেক্ট(ম্যাথ, সায়েন্স, হিউম্যানিটিজ) এর উপর ফোকাস করে পাঠদান পরিচালনা করে। এখানে কমপিউটার সায়েন্স-এর মতো নামিদামি কয়েকটি বিষয়ের উপরও কোর্স করানো হয়।
৮. Photomath
আপনি কি আপনার মোবাইলের ক্যালকুলেটর অ্যাপ নিয়ে বিরক্ত? দারুণ কোনো ক্যালকুলেটিং অ্যাপস খুঁজছেন? তাহলে গুগল প্লে স্টোর ডাউনলোড করতে পারেন Photomath অ্যাপস। এই ক্যালকুলেটর অ্যাপস-এর বিশেষ বৈশিষ্ট্য হলো এর OCR সিস্টেম। অর্থাৎ এই অ্যাপটি ব্যবহার করলে ক্যালকুলেশন করার জন্য আপনাকে কষ্ট করে টাইপ করতে হবে না। জাস্ট ক্যামেরা দিয়ে একটা ছবি ক্লিক করলেই হলো। ২-৩ সেকেন্ডের মধ্যে এটি আপনাকে আপনার অঙ্কের সমাধান দিয়ে দেবে। এই অ্যাপের মাধ্যমে অনেক জটিল জটিল অঙ্কের সমাধান করতে পারেন মুহূর্তেই। যে-কোনো Basic Math/Pre-Algebra (arithmetic, integers, fractions, decimal numbers, powers, roots, factors), Algebra (linear equations/inequalities, quadratic equations, systems of equations, logarithms, functions, matrices, graphing, polynomials), Trigonometry/Precalculus (identities, conic sections, vectors, matrices, complex numbers, sequences and series, logarithmic functions), Calculus (limits, derivatives, integrals, curve sketching), Statistics (combinations, factorials) জাতীয় অঙ্কের step-by-step সমাধান নিতে পারেন।
৯. TED
আপনার কি সায়েন্স, আর্টস এসব নিয়ে আইডিয়া প্রয়োজন? তাহলে এখনই ডাউনলোড করে নিন TED মোবাইল অ্যাপস। “Knowledge is dangerously addictive short ideas” এই মন্ত্র ধারণ করে প্রতিষ্ঠিত হয় অলাভজনক প্রতিষ্ঠান TED. এটি ১৮ মিনিট বা তার কম দৈর্ঘ্যের ভিডিয়ো-এর মাধ্যমে অনুপ্রেরণামূলক চিন্তাধারা মানুষের কাছে প্রকাশ করে। এটি আর্টস থেকে শুরু করে বিজ্ঞান কিংবা গ্লোবাল ইস্যুগুলোকে (বৈশ্বিক) ভাষান্তর করে TED Talks নামে ভিডিয়ো-এর মাধ্যমে দেখায়। TED এর মোবাইল অ্যাপ্লিকেশনটি TED Talks এর ভিডিয়ো লাইব্রেরি। যেখানে একসাথে সবগুলো ভিডিয়ো পাওয়া যায় এবং যে কেউ চাইলে এই ভিডিওগুলো ফ্রি তে এক্সেস করতে পারে।
১০. 10 Minute School
বাংলাদেশি তরুণ উদ্যোক্তা আয়মান সাদিক প্রতিষ্ঠা করেন বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান টেন মিনিট স্কুল। যেখানে দেশের বিভিন্ন আনাচে কানাচে থাকা শিক্ষার্থীরা সংযুক্ত রয়েছে মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে। টেন মিনিট স্কুলের ইন্টারেক্টিভ মোবাইল অ্যাপ্লিকেশন-এর মাধ্যমে আপনি আপনার অ্যাকাডেমিক শিখনকে করে তুলতে পারেন সুখকর। এই অ্যাপটিতে রয়েছে এনসিটিবি প্রণীত সিলেবাস অনুযায়ী ১২০০০+ ভিডিয়ো, যা ক্লাস ১-১২ পর্যন্ত সব ক্লাসের সব টপিক কভার করে। ক্লাস ওয়ান টু টুয়েলভ সব জটিল বিষয়ের উপর স্মার্টবুক যা আপনাকে আপনার টপিকের উপর রিয়েলিস্টিক ধারণা দেবে। এই অ্যাপে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ারপয়েন্ট শেখার কোর্স। এছাড়া স্কিল ডেভেলপমেন্ট-এর উপর রয়েছে ভিডিয়ো গ্যালারি। এখানে রয়েছে রিয়েল টাইম কুইজ নেয়ার অংশ, যা আপনার অর্জিত জ্ঞানকে যাচাই করার সুযোগ দেয়। টেন মিনিট স্কুল অ্যাপ আপনার জন্য তৈরি করছে পারফর্মেন্স ড্যাশবোর্ড, যেখানে আপনি আপনার অগ্রগতি মনিটরিং করতে পারবেন। তাহলে আর দেরি কীসের, 10 Minute School অ্যাপ ইন্সটল করে যুক্ত হয়ে যান দেশের সর্ববৃহৎ ভার্চুয়াল স্কুলে!
Join the conversation